বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

দেশের স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়: শামসুজ্জামান হেলালী

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম

 

চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “যখন জাতি ঐক্যবদ্ধ হয়, তখন কোনো ফ্যাসিবাদী শক্তি টিকে থাকতে পারে না। এখন দেশের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে। নয়তো দেশবিরোধী শক্তিরা আবারও সুযোগ পাবে।”

৩০ এপ্রিল বিকেলে চট্টগ্রাম শহরের রহমান নগর এলাকায় আয়োজিত গণসংযোগ ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আবু বকর রফিক।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইমরান সিকদার, নাসিরাবাদ ওয়ার্ড সভাপতি নুরুন্নবী, ইঞ্জিনিয়ার মো. ফাহিম, মোহাম্মদ আলী, শোয়েব আলীসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত