সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমালো সরকার

নিজস্ব প্রতিবেদক

 

টানা দুই মাস পর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হবে।

 

নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২৬ থেকে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২২ থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সরকার সর্বশেষ গত ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়িয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। এবার মে মাসের শুরুতে দাম কমানোর সিদ্ধান্ত এলো।

 

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। সেই অনুযায়ী প্রতি মাসে তেলের নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত