বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম

 

 

চট্টগ্রামে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি; তাদের কল্যাণ নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার সচেতন হতে হবে। পাশাপাশি মালিকদের সাথে গড়ে তুলতে হবে সৌহার্দপূর্ণ সম্পর্ক। শ্রমিক ও দোকান কর্মচারীদের ন্যায্য পাওনা ও অধিকার দিতে হবে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ, ফেডারেশনের সদস্য ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় ফেডারেশন ভবিষ্যতেও সচেষ্ট থাকবে।

 

এন/এন/চট্ট/আ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত