
সোমবার ২ জুন ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, জামায়াত ইসলামী একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী সুশৃঙ্খল ভাবে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। দ্বীন ইসলামের কাজকে ব্যাপক প্রচার প্রসার করা জামায়াতের কাজ। সমাজে অসহায় দুঃস্থ মানুষের সেবা ও সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো জামায়াতের অন্যতম কাজ। গণভিত্তি মজবুত করার জন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সম্প্রসারণ করতে হবে।
চান্দগাঁও থানা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে থানা কর্মপরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ জসিম উদ্দিন, থানা সেক্রেটারি ও বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি, জামায়াত নেতা এ কে আজাদ চৌধুরী, নুরুল মোস্তফা হেলালী, গাজী মুহাম্মদ ইসমাঈল ড.জাকির হোসেন হাওলাদার, ওমর ফারুক, হাফেজ আব্দুল আজিজ মুহাম্মদ শোয়াইব প্রমুখ।


