সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

দীঘিনালায় আমের বাজারে স্বস্তির হাওয়া

মোঃ হাচান আল মামুন (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালায় চলছে রুপালি আমের ভরা মৌসুম। বাজারে আমরুপালি আম এখন প্রায় পানির দরে বিক্রি হচ্ছে । ফলে হাতের নাগালে থাকা দামে আম কিনতে পারায় খুসি সাধারণ ক্রেতারা। আর বিক্রেতারাও সন্তুষ্ট -দাম কম হলেও চাহিদা বেশি থাকায় দিনে দিনে বিক্রি বেড়েই চলেছে।

দীঘিনালা উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কেজি আমরুপালি।বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আমরুপালি আম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে, যা অন্যান্য মৌসুম থেকে  তুলনামূলকভাবে অনেক কম।

স্থানীয় আম চাষী অনুপম চাকমা বলেন, এবার আমার বাগানে আমের ফলন খুব ভালো হয়েছে । যদিও বাজারে দাম কিছুটা কম,তবে চাহিদা বেশি হওয়ায় বিক্রি হচ্ছে প্রচুর । সব মিলিয়ে খরচ উঠে আসবে, এমনকি লাভও হবে বলে আশা করছি ।

বাজারে আসার ক্রেতারাও দামে খুশি। দীঘিনালার স্থানীয় বাসিন্দা রুহি ইসলাম বলেন, আমরুপালি আম খুবই সুস্বাদু, আগে এতটা সহজে কিনতে পারতাম না। এবার দাম কম থাকা একসাথে ৫-৬ কেজি কিনে নিচ্ছি।

বিক্রেতারা বলছেন,আগের বছরগুলোতে যতটা কষ্ট করে আম বিক্রি করতে হতো, এবার তেমন কোন সমস্যা হচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে ভিড় লেগেই থাকে। বোয়ালখালী বাজারের আম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন কয়েক হাজার কেজি আম বিক্রি হচ্ছে। দাম কম থাকাই লোকজন বেশি করে নিচ্ছে ফলে লাভের অংক ও ভালো।

দীঘিনালার এমন চিত্র থেকে বোঝা যায়, কৃষি পণ্য বিশেষ করে ফল চাষের সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনি সাধারণ মানুষও স্বল্পমূল্যে পুষ্টিকর ফল উপভোগ করতে পারেন ।


 

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত