বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বিআরটিএ “জুলাই শহীদ দিবস ২০২৫” উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বুধবার ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস ২০২৫” উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক নগরীর জিইসি মোড়ে সকাল ৯.৩০টা থেকে ১১.০০টা পর্যন্ত সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ ক্যাম্পেইন-এর আয়োজন করা হয় । উক্ত ক্যাম্পেইনে পরিবহন চালক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের-কে সড়ক নিরাপত্তা সম্বলিত বিভিন্ন ধরনের লিফলেট দেওয়া হয় এবং নানান ধরনের প্লা-কার্ড প্রদর্শনী ও মাইকিং-এর মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা হয় ।

এছাড়াও বিআরটিএ, কম্পাউন্ডে অবস্থিত মসজিদে বাদে জোহর জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।
উল্লেখ্য জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে গতকাল নগরীর ঐতিহ্যবাহী গভ. মুসলিম হাই স্কুল-এর শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । এছাড়াও বিআরটিএ’র কম্পাউন্ডে খালি জায়গায় জুলাই অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে ৩৬টি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় ।

এ সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)মাসুদ আলম, চট্ট মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং)সৈয়দ আইনুল হুদা চৌধুরী , চট্ট মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)রায়হানা আক্তার উর্থিসহ বিআরটিএ নতুনপাড়া ও হালিশহরস্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ।
বিশেষ ক্যাম্পেইনে সার্বিকভাবে সহযোগিতা করেন সহজ-চট্টগ্রাম, বিআরটিসি-চট্টগ্রাম, ট্রাফিক বিভাগ (উত্তর), সিএমপি-চট্টগ্রাম, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সহায়ক ট্রাফিক পুলিশ-চট্টগ্রাম এবং বিকেটিটিসি-চট্টগ্রাম ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত