
আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।
লিফলেট বিতরণে অংশ নেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তৌহিদ আজাদ, সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার, আলমগীর আলম, নুরুল ইসলাম, মাওলানা ইউসুফ এবং এমদাদ বাচ্চু প্রমুখ।
চকবাজার থানার বাগমনিরাম ওয়ার্ডে উদ্যােগে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ:
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ার, আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা এলাকার বিভিন্ন দোকান, বাড়ি ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জাতীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, এই জাতীয় সমাবেশ দেশের মানুষের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে জনগণের নানা দাবি দাওয়া তুলে ধরা হবে।
তারা আরও জানান, জাতীয় সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশের সুযোগ পাবে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা হবে। লিফলেট বিতরণের সময় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া পরিলক্ষিত হয়।


