বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

দেশিয় অস্ত্র গোলাবারুদ সহ চান্দগাঁও দশ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার।

গত ২১ জুলাই বিকাল ৩ ঘটিকায় চান্দগাঁও ফরিদার পাড়া এলাকায় কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শো-ডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ার করছে মর্মে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যেরে ভিত্তিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ও সিপিসি-৩ র‍্যাব-৭ এর সদস্যদের নিয়ে বহদ্দারহাট কাঁচা বাজারের পিছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চারস সেলে অভিযান পরিচালনা করে তথায় উপস্থিত থাকা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলামের সহযোগী মোঃ বোরহান উদ্দিন (৩০), শাস্ত্র মজুমদার (২০), মোঃ আল আমিন,মোঃ মারুফ (১৮), মোঃ মিজানুর রহমান (৩২), মোঃ রোকন উদ্দিন (২৯), মোঃ অন্তর (২২), খড় পাল (২১), মোঃ রাহাত (১৮), মোঃ ফরহাদ (২৪) কে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে
১টি কাঠের বাটযুক্ত স্টিলের চাইনিজ কুড়াল, যার ধারালো অংশের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৫ ইঞ্চি,১টি তাজা পিস্তলের গুলি, যার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে, ১টি লাল রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে 12 লিখা আছে,১টি হালকা সবুজ রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে মরিচা পড়া,১টি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের রামদা, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ২২ ইঞ্চি,১টি কাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত স্টিলের তৈরি ধারালো ড্রেগার, যার ধারলো অংশের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈখা ১২ ইঞ্চি,১টি কাটের বাটযুক্ত চাকু, যার ধারালো অংশের দৈঘা ০৫ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি,১টি প্লাস্টিকের বাটযুক্ত র‍্যাত, যার লোহার অংশের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৪ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৪ ইঞ্চি।১টি ইলেকট্রিক শক মেশিন, যার গায়ে ইংরেজীতে Made in USA এবং 980000K Volt লেখা আছে,৫টি প্লাস্টিকের বোতলে মোট ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ, যার মূল্য অনুমান মোট ৫০০০/-টাকা,৩৩০ মি.লি ওজনের ১০টি HUNTER ব্রান্ডের বিয়ার ক্যান, যার সর্বমোট ওজন-০৩ লিটার ৩০০ গ্রাম,মূল্য অনুমান ৫০০০/- টাকা, ১টি কালো পলিথিনে রক্ষিত ছোট ছোট সাদা কাগজে প্যাকেটস্থ গাঁজা, যার প্যাকেট সহ ওজন ৪০০ গ্রাম,মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত সাদা প্লাস্টিকের বায়ুরোধক জিপার ৫০০ পিস।বিভিন্ন সাইজের মাদকদ্রব্য গাঁজা পুরিয়া করার কাজে ব্যবহৃত খালি কাগজোর প্যাকেট-২০০০ পিস,মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি আরএফএল ব্রান্ডের ডিজিটাল ওজন মাপার মেশিন,১টি কাল রংয়ের কাধ ব্যাগ,
১টি হেচকো ব্লেড, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৮ ইঞ্চি
দ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত করাত, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য-১৯ ইঞ্চি,১২টি ব্যবহৃত শটগানের কার্তুজ, যাহার ০৭টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 লিখা আছে, ০৪টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 GA RIO AMMO লিখা আছে, ০১ টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 STARLING ITALY লিখা আছে,৯টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা, যাহার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে,১টি সবুজ রংয়ের গ্রিন পাওয়ার ব্রান্ডের হিটগান,বিভিন্ন সাইজের ০৩টি স্ক্রু ড্রাইভার ও ০৪টি প্লাস,১টি সাদা কাল রংয়ের টাকা গণনার মেশিন,৫টি বিভিন্ন সাইজের কাচি ও ০১টি ক্লাইডিই রুপ, যার দৈর্ঘ্য ২০ ফুট ।

গ্রেফতারকৃত আসামীরা চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতংক সহ নিজের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসতেছে। আসামীদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত