বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

শহীদদের আত্মত্যাগের স্পিরিট সকলকে মনে-প্রাণে ধারণ করে এগিয়ে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিআরটিএ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন বিআরটএ পরিচালক মাসুদ আলম।

মঙ্গলবার ৫ আগস্ট সকালে নতুনপাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)মো: মাসুদ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং)মোঃ তৌহিদুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি ।

আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-১,২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় প্রধান অতিথি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মত্যাগের স্পিরিট সকলকে মনে-প্রাণে ধারণ করে একটি প্রকৃতই সুখী, সমৃদ্ধশালী, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত