বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

হালিশহর এলাকায় প্রবাসীর মালামাল ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গত ২১ জুলাই প্রবাসী মোহাম্মদ সামসু উদ্দিন দুবাই থেকে সকাল ০৮ ঘটিকায় চট্টগ্রাম শাহ-আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছেন। বিমান বন্দর এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি যোগে যাওয়ার পথে হালিশহর থানা এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাস এসে সিএনজিকে থামিয়ে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি নেমে প্রবাসী শামসুদ্দিনকে মৃত্যুর ভয় দেখিয়ে বিদেশ থেকে নিয়ে আসা হ্যান্ডকেরী ব্যাগ, যার মধ্যে রক্ষিত স্বর্ণের চুড়ি ০৩ জোড়া,কানের দুল ১২ জোড়া,বেস্টলেট ০১টি, নুস পিন ০৩টি,যা আনুমানিক ১৫,০০,০০০/-টাকা এবং একটি স্যামসাং এস-২৪, স্যামসাং এস-২৪ আলট্রা, স্যামসাং এস-২৩ মোবাইল, সিএনজির পিছনে থাকা ০৩টি লাগেজ, যার মধ্যে রক্ষিত মহিলাদের জামা, বিছানার চাদর, বোরকা, পর্দ্দা, রেজার মেশিন, বাচ্চাদের খেলনা, বাচ্ছাদের কাপড়, চকলেট এবং কিছু ইলেকট্রোনিক সামগ্রীসহ যার আনুমানিক মূল্য ২,৫০,০০০/-টাকা। পাঞ্জাবীর পকেটের থাকা মানি ব্যাগে রক্ষিত নগদ ৮,০০০/-টাকা, দুবাই এর ৩২০ দেরহাম, যার বাংলাদেশী টাকায় ১১,২০০/-টাকা,দুবাই এর ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, বাংলাদেশ ইসলামী ব্যাংক এর ডেভিট কার্ড সহ সর্বমোট ১৯,৮২,২০০/-টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এঘটনায় মোহাম্মদ সামসু উদ্দিন হালিশহর থানায় হাজির হয়ে অজ্ঞাতানামা ব্যাক্তিদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে হালিশহর থানার একটি আভিযানিক টিম গত ২৩ জুলাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রো গাড়িটি পাঁচলাইশ থেকে জব্দ করেন। অতঃপর গাড়ীর মালিকের তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মো: মনির উদ্দিন, সৈয়দ মজিবুল হক, মো: আলীম হাওলাদার জাবেদ, মোঃ হাসান,মোঃ রুবেল,মোঃ সুমন ও মো: ইমরান মাহামুদুল প্র: ইমনসহ ০৭জনকে গ্রেফতার করেন।

ডাকাতি হওয়া আংশিক কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হয় হালিশহর থানা পুলিশ এবং বাকি মালামাল উদ্ধার কাজ চলমান আছে বলে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত