বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

কোতোয়ালীতে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক সিএনজি চালক। সোমবার (১৭ আগস্ট) ভোর চারটার দিকে বংশাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালী থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোরে সিএনজি (রেজি. নং—চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮) চালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে রওনা হওয়ার পরপরই যাত্রীবেশী ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে চালককে কুপিয়ে গুরুতর জখম করে এবং জীবননাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয়।

সংবাদ পেয়ে টিম কোতোয়ালী দ্রুত অভিযান চালায়। এ সময় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,
“চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় সজাগ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত