বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। আমরা দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি—আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে নানা বক্তব্য দিচ্ছে, এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা সর্বজনস্বীকৃত এবং আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত একজন ব্যক্তি। তিনি নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন, তার থেকে পিছু হটার কোনো প্রশ্নই আসে না।”

এসময় আইন উপদেষ্টা দুর্নীতি দমন কমিশন (দুদক) শক্তিশালী করার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অতিরিক্ত ব্যয় রোধে দুদক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একজন অভিজ্ঞ কনসালটেন্ট ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।

তিনি বলেন, “আমরা আর কোনো বালিশ কাণ্ড চাই না। দুর্নীতি দমনে সরকার সর্বোচ্চ আন্তরিক। এজন্যই দুদককে আরও শক্তিশালী করা হচ্ছে।”

আইন উপদেষ্টা জানান, প্রকল্প ব্যয় নির্ধারণ বা পরিকল্পনা সংক্রান্ত অনিয়ম দেখার দায়িত্ব অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের হলেও সরকারের পক্ষ থেকে বড় দুর্নীতি প্রতিরোধে জোর দেওয়া হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত