বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বিমানবন্দর সড়কে ফ্লাইওভার নির্মাণের বিষয় বিবেচনায় চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিমানবন্দর সড়ক সম্প্রসারণ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। বুধবার ২৭ আগস্ট টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যানজট নিরসন ও কার্যকর যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে এই সড়ক চার লেনে সম্প্রসারণের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন সময়ের দাবি। বিমানবন্দর সড়কটি ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়। তবে উন্নয়ন করতে হবে এমনভাবে যেন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়।”

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সেবা খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধিরা বলেন, রুবি সিমেস্ট থেকে ড্রাই ডক পর্যন্ত সড়কপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রেল লাইন রয়েছে। এই অঞ্চলে ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট হ্রাস পাবে এবং যোগাযোগের গতি বাড়বে।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 


 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত