
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ মার্চ (রবিবার) মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে আয়োজিত এক সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ লোকমান ফারুকীকে সভাপতি এবং রফিক উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মসজিদ, মাদ্রাসা ও মাজারের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। তারা এলাকাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।


