মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬টি পদে ২২৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

কোন পদে কত নিয়োগ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১ জন; গ্রেড-১৩, বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা।

২. স্টাফ ফটোগ্রাফার: ১ জন; গ্রেড-১৪, বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৩. ড্রাফটসম্যান: ১ জন; গ্রেড-১৪, বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৪. থানা/উপজেলা প্রশিক্ষক: ৭৬ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

৫. উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা: ৯৩ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

৬. গাড়িচালক (ভারী): ১০ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

৭. প্রুফ রিডার: ১ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৮. অফিস সহকারী: ২ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৯. ইলেকট্রিশিয়ান: ১ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১০. বুট মেকার: ১ জন; গ্রেড-১৭, বেতন ২১,৪০০–৫১,৯০০ টাকা।

১১. প্লাম্বার: ২ জন; গ্রেড-১৮, বেতন ২১,০০০–৫০,৯০০ টাকা।

১২. ব্যান্ডসম্যান: ২২ জন; গ্রেড-১৯, বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা।

১৩. মহিলা ব্যান্ড: ৪ জন; গ্রেড-১৯, বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা।

১৪. মালী: ১ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

১৫. বাবুর্চি: ২ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

১৬. অফিস সহায়ক: ১০ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি:

  • ১ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা।
  • ১০ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০ টাকা।

আবেদনের সময়সীমা: ৯ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬।

অনলাইনে আবেদনের লিংক: https://recruitment.bdansarerp.gov.bd/application-circulars

বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তির PDF দেখুন। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে নিজের পদের যোগ্যতা ও শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত