মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। গ্রেপ্তার নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখের ছেলে। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।

পুলিশ জানায়, নূর আলম শেখ টংগিবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করতেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সুবাদে শিশুটির মায়ের সঙ্গে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং ওই সময়ের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে থাকেন তিনি।

সর্বশেষ ধারণ করা একটি ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেখা করার জন্য চাপ দেন। অন্যথায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালে রোববার ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসা থেকে নূর আলম শেখকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে টংগিবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত