রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে।নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে স্থানীয় কিছু যুবদল নেতা তার ভাঙ্গারি ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রতিদিনের ন্যায় আজও তার কাছে চাঁদা দাবী করে এবং প্রায় সময় চাঁদা দাবি করতেন কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে এ হত্যাকান্ড ঘটায়।হত্যাকান্ডের ঘটনায় তার পরিবার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন যুবদল নেতাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১০ আরও দুই জনকে গ্রেপ্তার করেন।