প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূলে দেশীয় অস্ত্র কারখানায় সেনাবাহিনীর অভিযান

- শনিবার ৩০ আগষ্ট চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়।
- পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকা থেকে চার জন সন্ত্রাসীকে আটক করে। তারা হলো চট্টগ্রামের বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের পুত্র কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ রুমন (২৫), সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের মোঃ মোর্শেদের পুত্র মোঃ আশিক (৩৫) এবং নোয়াখালী হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আমির ইসলাম (৪০)।
- সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় উক্ত কারখানা হতে ০৬ টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১ টি, ছুরি ২০ টি, ওয়াকিটকি চার্জারসহ ০২ টি, মেগাফোন ০১ টি, প্যারাসু্ট ফ্লেয়ার ০৪ টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনে সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছেন।
Copyright © 2026 নোঙর টিভি. All rights reserved.