
রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকারগুলো জব্দ করা হয়।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লকার দুটি হলো ৭৫১ ও ৭৫৩ নম্বর এবং বৃহত্তর তদন্তের স্বার্থে এগুলো জব্দ করা হয়েছে। তিনি জানান, লকারে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।