ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারের ব্যবসায়ী এবং বগডহর গ্রামের বাসিন্দা মরহুম হাবিব মেম্বার এর ছেলে জামাল উদ্দিনের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর দুই শিশু সন্তান—মেয়ে তানিশা (৮) ও ছেলে আরিয়ান (৬)—এর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমন অকাল মৃত্যুতে শুধু পরিবারটিই নয়, পুরো বগডহর গ্রাম এবং নবীনগর বাজার এলাকা শোকস্তব্ধ হয়ে পরেছে।
পিতা-মাতার কাছে সন্তানের মৃত্যু যে কোনো কঠিনতম পরিস্থিতি। সেখানে একসাথে দুটি নিষ্পাপ শিশুর এমন করুণ পরিণতি মেনে নেওয়া সত্যিই দুঃসহ। খেলার ছলে বা অসতর্কতাবশত এমন ঘটনা ঘটলেও, এটি সকলের জন্য এক ভয়াবহ সতর্কতা।এই গভীর শোকের সময় আমরা জামাল উদ্দিন এবং তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানাই। তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন সৃষ্টিকর্তা দেন।
সকলের প্রতি একটি সতর্ক বার্তা
বর্ষার এই সময়ে কিংবা যেকোনো সময় পুকুর, খাল বা জলাশয়ের আশেপাশে শিশুদের সবসময় নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতাও এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। এই হৃদয়বিদারক ঘটনাটি যেন আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকে।