বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—মোঃ জাকির হোসেন ভূঁইয়া, আহবায়ক, চট্টগ্রাম মহানগর।মোঃ ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক।মোহাম্মদ ইব্রাহীম, সদস্য সচিব,মোঃ খায়রুল ইসলাম সোহাগ, সদস্য,মোঃ দেলোয়ার হোসেন, সদস্য,
মোঃ আবু জাহেদ খান, আহবায়ক,মোঃ আল-মামুন, সদস্য সচিব, ইপিজেড থানা,মোঃ জহুরুল ইসলাম, আহবায়ক ও মোঃ মামুন এলাহী, সদস্য সচিব, চাঁন্দগাঁও থানা, মোঃ ঈশান, সদস্য সচিব ও মোঃ ইব্রাহীম, যুগ্ম আহবায়ক, বন্দর থানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওতাধীন পতেঙ্গা, ইপিজেড, বন্দর, আকবর শাহ ও চাঁন্দগাঁও থানা কমিটির পল্লী চিকিৎসকবৃন্দ।
সাক্ষাতে পল্লী চিকিৎসা বিষয়ক মান উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। তরুণ নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী পল্লী চিকিৎসকদের ভূমিকা ও তাদের সংগঠনের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।