
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম টানা দুই বছর পর্দায় অনুপস্থিত থাকার পর অবশেষে ফেরার ঘোষণা দিলেন। ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তিপ্রাপ্ত জিত অভিনীত সিনেমা ‘মানুষ’ ছিল মিমের সর্বশেষ পর্দা উপস্থিতি। এরপর থেকে বড় পর্দায় আর তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তেই বেশি ধরা দিয়েছেন তিনি। ফলে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল কৌতূহল—কবে ফিরবেন এই গ্ল্যামার গার্ল?সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এক অনুষ্ঠান মিম জানান, ২০২৬ সালকেই তিনি দেখছেন নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে। নতুন বছরে নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার জোর প্রস্তুতি চলছে বলেও জানান অভিনেত্রী।সূত্র বলছে, নাম প্রকাশ না করলেও একটি বিশেষ সিনেমা এবং একটি ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যে সম্পন্ন করেছেন মিম। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। হাসিমুখে শুধু বলেন, “সময় হলে সব জানাবো।”
মিম জানান, দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের অভাব ছিল না। তিনি ইচ্ছাকৃতভাবেই দীর্ঘ বিরতি নিয়েছেন। তার ব্যাখ্যা—ভালো মান নিশ্চিত না হলে কাজে ফিরতে চাননি। পরিশীলিত প্রজেক্টে কাজ করার অপেক্ষাতেই ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে।তাই দুই বছরের নীরবতার পর ২০২৬ সালে বড় পর্দায় আবারও আলো ছড়াতে প্রস্তুত জনপ্রিয় এই নায়িকা। ভক্তদের জন্য নিঃসন্দেহে এটি বড় সুখবর।