আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা নাজমুল মোস্তফা আমীনের পক্ষে মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি নাজমুল মোস্তফা আমীনকে দেখতে আসেন সাবেক সংসদ সদস্যের পুত্র এটিএম জাহাজ চৌধুরী, বিএনপি নেতা এম. আবদুর রহিমসহ লোহাগাড়া উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় এটিএম জাহাজ চৌধুরী বলেন, “রাজনীতিতে পথ-পদবী থাকতেই হবে—এমন কোনো কথা নেই। দেশের ও দলের স্বার্থে আত্মবিশ্বাস নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও সাধারণ জনগণের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই। এই আসনের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীনের পক্ষে সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।