আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এ উপলক্ষে আগামীকাল সকাল ১২টা থেকে রাউজান মুন্সিঘাটা পার্টি অফিসে দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া ও আশীর্বাদ গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ২টার সময় রাউজান উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে চূড়ান্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে।
মনোনয়ন সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।