বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, ‘গণতন্ত্রের মা’ এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মজিবুর রহমান মুজিব, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এস. এম. সলিমুদ্দিন চৌধুরী (খোকন), সিনিয়র সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাজ্জাদুর রহমান চৌধুরী, সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সালাউদ্দিন চৌধুরীর সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ফজলুর কবির ফজলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এটিএম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি, লোহাগাড়া উপজেলা ছাত্রদল ও সাবেক যুগ্ম সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপি এম. আবদুর রহিম, সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন—খোরশেদ আলম, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক ও লোহাগাড়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল আরিফ, সাবেক ক্রীড়া সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপি
অনুষ্ঠানে সাতকানিয়া–লোহাগাড়া উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।