
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, আকবরশাহ থানার মামলা নং–০৬, তারিখ–১৬ আগস্ট ২০২৫ খ্রি., ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) ধারা তৎসহ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ ধারার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে আনুমানিক বিকাল ৪টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল আকবরশাহ থানাধীন মিনার চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি রাকিবুল ইসলাম আসিফ (২১) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির পিতার নাম রফিকুলি ইসলাম মিয়া। তার স্থায়ী ঠিকানা নিউ মনছুরাবাদ, থানা–আকবরশাহ, চট্টগ্রাম মহানগর।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।