
চট্টগ্রাম–১০ আসনের অন্তর্গত ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সুগন্ধা, ডেকোরেশন গলি, পাঁচলাইশ গলি, কাতালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দেয়—চট্টগ্রাম–১০ আসনে দাঁড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিজয়ের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আরিফ, নুরুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা গণসংযোগে অংশগ্রহণকারী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন দিনের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
গণসংযোগ ও প্রচারণা চলাকালে এলাকাবাসীর ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।