
চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন ও বিদেশ যাত্রা নিয়ে সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনে জল্পনা-কল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ সময় ক্যামেরার সামনে তার বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়ে, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করলে হাসিমুখেই বুবলী বলেন,
“যেহেতু এগুলো খুবই ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।”
তিনি আরও বলেন,“আজকে আমরা একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।”বিদেশ যাত্রা প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও হাসিমুখে সাংবাদিকদের নিজের পাসপোর্ট দেখান বুবলী। এ সময় তিনি বলেন,“এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যেটা আজ হাতে পেয়েছি।”আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের ভাবনার কথাও জানান এই অভিনেত্রী। বুবলী বলেন,
“ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ভালোবাসা দিবসে স্পেশাল প্ল্যান তো অবশ্যই রয়েছে।”উল্লেখ্য, গত বছরের শেষের দিকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটানোর পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে আলোচনায় রয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন শাকিব খান।
তবে এসব বিষয়ে এখনো পর্যন্ত শাকিব খান কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এদিকে গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন শবনম বুবলী।