প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৮৫ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত বিদেশি মদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 নোঙর টিভি. All rights reserved.