
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা, নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।