প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
কাউন্সিলর নির্বাচনে জাবেদ আবছারের পক্ষে শ্রমিক দলের ঐক্যবদ্ধ সমর্থন
চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট মানবিক সংগঠক লায়ন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি এবং সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জাবেদ আবছার চৌধুরী একজন যোগ্য, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা শহীদুল ইসলাম রনি, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মো. আলমগীর, মো. বাদশা এবং চকবাজার থানা যুবদল নেতা মো. আব্দুর শুক্কুর জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর পাশে শ্রমিক দলের ৮৭টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনকল্যাণমূলক উদ্যোগ নতুন মাত্রা পাবে।সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ স্থানীয় সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত নেতারা বলেন, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতাকে সামনে রেখে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।