
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে এসআই নাইমুর রহমান তুহিন ও এএসআই মঈনুল হাসান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেন। এ সময় রবিউল হোসেন (৩২) ও পিয়া দাশ (৪২) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।পরে গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।