
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে কোতোয়ালি থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সংগঠক মো. মঈন উদ্দীন খান রাজীব। এছাড়াও উপস্থিত ছিলেন আতিক, রবিন, ফয়সাল, কাশেম, সিপন, মিজান, মুমিন, শামীম, রাজু, আজাদ সিকদার, সামাদ আহমেদ রাজু, নাঈম সিকদার, মির্জাসহ কোতোয়ালি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।