
ঢাকা, ২০ জুলাই: গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বিভিন্ন এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।