
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।বাহিনীটি জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধ এবং সীমান্তপথে ইয়াবা পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।