২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বাকলিয়া এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা শাখা। ত্রাণ বিতরণ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতারা বলেন, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ইয়াকুব হোসেন শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি বশির আহমধাদ, যুগ্ম