
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই। তিনি বলেন, চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মঙ্গলবার (২৮ জুলাই) নগরীর নবাব সিরাজুদ্দৌলা রোডের সাফা আর্কেট কমিউনিটি সেন্টারে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ২৭তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী তিনটি বিভাগে অংশ নেয়। প্রতিটি বিভাগে ৩ জনকে গ্র্যান্ড পুরস্কার এবং ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র ও সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান মো. সেলিম রেজা সাগর। প্রধান বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ইনস্টিটিউট অব ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হাইদারি আন্দালুসিয়া।