
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কে. কে. ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী খলিলুর রহমান।তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ইউনুস সাহেবের বাড়ির স্থায়ী বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, মেধাভিত্তিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকৌশলী খলিলুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার খলিলুর রহমান বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, ইউনিয়নের বেকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।নির্বাচনী প্রচারণায় সততা, স্বচ্ছতা, দূরদর্শিতা, বিনয়, মানবসেবা, দায়িত্ববোধ ও কার্যকর নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ইঞ্জিনিয়ার খলিলুর রহমান বলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান তিনি। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে তাঁর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী খলিলুর রহমান।