
স্মৃতি, বন্ধুত্ব ও পুরোনো দিনের সম্পর্ককে নতুন করে উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পরিচিতি ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার আল-আমিন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-২০২৬ ইং। সভায় আসন্ন পুনর্মিলনীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা, একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের ঐতিহ্য ও স্মৃতি ধরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।সভায় পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে ৮ জন উপদেষ্টা, আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. নাজিম উদ্দিন খন্দকারকে আহ্বায়ক এবং গিয়াস উদ্দিন খোকনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির উপদেষ্টারা হলেন—চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সাবেক শিক্ষক মো. আজম, মো. সেলিম উদ্দিন, মোহাম্মদ ফরিদুল আলম, ডা. দেলোয়ার, আবুল হাশেম, মনজুর আলী ও কামাল উদ্দিন। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মানিক, নাসিমা আক্তার, মো. ইকবাল, মো. সেলিম, নাজিম উদ্দিন, মো. হারুন, মো. আনোয়ার, মো. বেলাল উদ্দিন, তারিকুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়া মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন নার্গিস আক্তার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. আনিস, মো. খোকন, মো. পারভেজ, মো. কাউসার, মো. নাজিমউদ্দিন, মো. ফরিদ, মো. এমরান, মো. কবির, আব্দুল্লাহ হুমায়ুন ও রেহানা আক্তার।আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শুধু পুরোনো বন্ধু ও সহপাঠীদের একত্রিত করার একটি আয়োজন নয়; বরং এর মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে এবং বিদ্যালয়কেন্দ্রিক ঐতিহ্য, স্মৃতি ও বন্ধুত্বের বন্ধন নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা যাবে। এ সময় আয়োজকদের পক্ষ থেকে চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে আসন্ন পুনর্মিলনী সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।