
চট্টগ্রামের নাজিরপাড়াস্থ আলমগীর খানকাহ শরীফে হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) এবং আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু।সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিদুয়ান হৃদয় এবং আসহাব উদ্দিন তাজভীর কাদেরী।সাক্ষাৎকালে সংগঠনের দেশব্যাপী কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠাতা রিদুয়ান হৃদয়। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সুন্নি সাইবার ফোর্সের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অনলাইনে কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের সুযোগে সাইবার স্পেসে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে। এসব মোকাবিলায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কাজ করছেন। সুস্থ ধারার ইন্টারনেট চর্চা ও সাইবার সুরক্ষার মাধ্যমে ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।এ সময় সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সংগঠনটির সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের প্রশংসা করে এর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।সাক্ষাতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।