২৪ একাডেমির অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু, শুভ সূচনা শোভনীয়ার
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে সিডিএফএ-মেয়র (অনূর্ধ্ব-১৩) একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) আয়োজনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত ২৪টি একাডেমি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধনী দিনের খেলায় শুভ সূচনা করেছে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের তরুণ ফুটবলারদের বিকাশে একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশি তারকাদের অনুসরণ করার পাশাপাশি দেশের একাডেমিগুলো থেকেই ভবিষ্যতে বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, একদিন বাংলাদেশের তরুণ ফুটবলাররাই বিশ্বকাপের মঞ্চে দেশের পতাকা তুলে ধরবে—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে সিডিএফএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিজেকেএসের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কাউন্সিলর, রেফারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট | নোঙর নি