সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
কর্মসূচিতে মোশারফ হোসেন দীপ্তি, মো. শাহেদ, বেলায়েত হোসেন বুলু, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, মোহাম্মদ সাইফুল আলম ও শরিফুল ইসলাম তুহিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম