
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।
ভিডিওতে বিক্ষোভকারীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলতে দেখা যায়। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তাঁরা।একপর্যায়ে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. ইউনূস। তবে ভিডিওটির বাইরে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং বিক্ষোভকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।