বিমানবন্দর ও সড়কের পাশে হাজারো মানুষের অপেক্ষা, উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে সৈয়দপুর বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে সকাল থেকেই ভিড় করছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন শেষে তাঁর রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুর বিমানবন্দর থেকে কামারপুকুর, চিকলী এবং ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা গেছে। নারী, শিশু ও দলীয় নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।
সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।