বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

দোহাজারী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যাত্রীর পা থেঁতলে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের দোহাজারী স্টেশনে ট্রেন দুর্ঘটনায় এক যাত্রীর পা মারাত্মকভাবে থেঁতলে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের দরজায় বসে থাকা এক যাত্রী পা ঝুলিয়ে রেখেছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলে তার পা প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা খেয়ে মারাত্মকভাবে থেঁতলে যায়। তবে পা বিচ্ছিন্ন হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্টেশন মাস্টার বলেন, “ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য অবহেলা শরীরের অঙ্গহানিসহ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত