বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও দুই ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত