
এপিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। সোমবার রাতে তিনি নগরীর মেট্রোপলিটন হাসপাতালে গিয়ে অসুস্থ লোকমান হোসেনের পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতা আবদুস সোবহানকেও দেখতে যান। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান তিনি।
হাসপাতাল সফরে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ, সেক্রেটারি আবু তালেব চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা অধ্যাপক শওকত ওসমান চৌধুরী, আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


