বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

অবৈধ সম্পদ মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির সাক্ষী জেরা শেষ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এই কার্যক্রম সম্পন্ন হয়।

মামলার আগে, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছিলেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, “আবদুর রহমান বদির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হয়েছে। আসামিপক্ষও ৮ জন সাক্ষীর জেরা করেছেন।”

আদালত পরবর্তী শুনানি ১৫ অক্টোবর নির্ধারণ করেছেন। এই সময় আসামি আবদুর রহমান বদি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরের বছর দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় মামলার কার্যক্রম স্থগিত থাকে। আপিল প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি পুনরায় সচল হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত