
ইউক্রেনের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ান বাহিনী রাতভর ৫০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মস্কো ৫০২টি ড্রোন এবং ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বাহিনী আরও জানিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্র এবং ৬৯টি স্ট্রাইক ড্রোন ১৪টি স্থানে আঘাত হানেছে। ক্ষেপণাস্ত্র বা মিসাইল বিধ্বস্ত হয়ে ১৪টি স্থানে ধ্বংসাবশেষ পড়ে আছে।
উল্লেখ্য, এই হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও বেসামরিক স্থাপনার ওপর এক নজিরবিহীন ক্ষতি ঘটিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।


