
মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ সংক্রান্ত আদেশ দেন।
দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এ অর্থের মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
দুদকের আইনজীবী জানান, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় ইতিমধ্যেই অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তের স্বার্থে আদালতে কিছু প্রাথমিক আবেদন করা হয়েছিল, যা আজ মঞ্জুর করা হয়েছে।
তবে এ বিষয়ে জাতীয় পার্টি বা জিএম কাদেরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


